ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

সহিংসতায় আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

সিটিজেন প্রতিবেদকঃবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার সকালে হাসপাতালে গিয়ে তিনি আহতদের খোঁজখবর নেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই-আগস্টেরে বিপ্লবের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার খোঁজখবর নেন ড. ইউনূস। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানান, এই হাসপাতালে আন্দোলনে গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ অন্তত ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউ) চিকিৎসাধীন।

হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন চার শিক্ষার্থীর অবস্থা তিনি দেখেছেন। চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে।

এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টার হিসেবে শপথ নিয়েই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ড. ইউনূস।

এ সময় তিনি ঘুরে ঘুরে রোগীদের খোঁজ নেন। কথা বলেন বেশ কয়েকজন আহত রোগীর সঙ্গে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সহিংসতায় আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

আপডেট টাইম : ০৫:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪