ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তৃতীয় দেশে রোহিঙ্গা পুনর্বাসন ত্বরান্বিত করুন

সিটিজেন প্রতিবেদকঃপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রোববার (৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে আইওএম চিফ অব মিশন আবদুসাত্তর এসোয়েভ রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে পুনর্বাসনের একটি ওভারভিউ দেন। ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে হাজার হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কিন্ত প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়নি।

প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের প্রক্রিয়াটি দ্রুততর করতে বলেছেন। তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছেন, পুনর্বাসন প্রক্রিয়া সহজ, নিয়মিত এবং সুষ্ঠু হওয়া উচিত।

তিনি আইওএম এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের বলেন, প্রক্রিয়াটি সহজ হওয়া উচিত। আইওএম বাংলাদেশের প্রধান বলেন, ১২ বছরের ব্যবধানে ২০২২ সালে রোহিঙ্গাদের পুনর্বাসন আবার শুরু হয়েছিল। তবে শুধুমাত্র এই বছর প্রক্রিয়াটি কিছুটা গতি পায়।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, স্বরাষ্ট্রসচিব আবদুল মোমেন, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এবং আইওএম ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাথ গাজ্জালী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তৃতীয় দেশে রোহিঙ্গা পুনর্বাসন ত্বরান্বিত করুন

আপডেট টাইম : ০৮:৪৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪