ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

১৪ সেপ্টেম্বর হচ্ছে না শহীদদের স্মরণসভা: উপদেষ্টা নাহিদ

সিটিজেন প্রতিবেদকঃ ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণ সভা স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারার কারণেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক নানা বিষয়ে ব্রিফিং করেন তিনি।নাহিদ ইসলাম বলেন, এখন পর্যন্ত ৭২৮ জন শহীদকে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর।

এর আগে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা আগামী ১৪ সেপ্টেম্বর হবে জানিয়েছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই স্মরণসভার খরচ ধরা হয়েছে ৫ কোটি টাকা।

সালেহউদ্দিন আহমেদ জানান, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় দেশি-বিদেশি অতিথিরা থাকবেন জানিয়ে তিনি বলেন, স্মরণ সভায় কারা থাকবেন তা ঠিক করবেন তথ্য উপদেষ্টা।

তার আগে, ৯ সেপ্টেম্বর (সোমবার) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থানে সব শহীদদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হবে। সরকার স্মরণসভায় শহীদদের পরিবারকে সর্বোচ্চ সম্মাননা দেবে। ‘বাংলা ব্লকেড’, ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘লংমার্চ টু ঢাকা’ ঘটনাগুলোকে অবশ্যই তুলে ধরতে হবে কারণ এই শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে। স্মরণসভাটি এভাবেই আয়োজন করা হবে যাতে এটি জুলাইয়ের গণআন্দোলনের আবহ তৈরি করতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

১৪ সেপ্টেম্বর হচ্ছে না শহীদদের স্মরণসভা: উপদেষ্টা নাহিদ

আপডেট টাইম : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪