ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাপ্রধানের কাছে অনুরোধ

সিটিজেন প্রতিবেদকঃ বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ করেন জাপানের রাষ্ট্রদূত। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, রাষ্ট্রদূত কিমিনোরি বৈঠকে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে, তিনি জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে জাপানি কোম্পানি ও নাগরিকদের কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য সেনাপ্রধানের কাছে অনুরোধ জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিষয়ে মতবিনিময়ও হয়, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরো সমৃদ্ধ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাপ্রধানের কাছে অনুরোধ

আপডেট টাইম : ০১:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪