ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

‘প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হবে না’

সিটিজেন প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর: স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তাই রাতারাতি সব কিছু পরিবর্তন করা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে দলীয় শাসন ও ফ্যাসিজমের মধ্যে থাকতে থাকতে আমরা অনেক বিষয়কে সাধারণ বা স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছি।

রিজওয়ানা হাসান আরও বলেন, আমরা এমন একটি সমাজ চাই, যেখানে সময়মতো বিচার পাওয়া যাবে। সমালোচনা অবশ্যই প্রয়োজন। তবে তা যেন গঠনমূলক হয় এবং ফোকাস নষ্ট না হয়। আমাদের স্বপ্নগুলো ধারণ করে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সবকিছু বদলে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই।

রিজওয়ানা হাসান আরও উল্লেখ করেন, রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন। এ সংস্কার প্রক্রিয়া বড় পরিসরে করতে হবে। যাতে সবাইকে মিলিয়ে কাজ করতে হবে। ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা না থাকলে স্বপ্ন অধরাই থেকে যাবে।

রিজওয়ানা সতর্ক করে দেন, ফ্যাসিবাদের দোসররা সবখানে রয়েছে। তাই পাল্টা আক্রমণের সম্ভাবনা থেকেই যায়।

সংলাপে রিজওয়ানা হাসান আশাবাদ ব্যক্ত করেন, সমাজের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি সুসংগঠিত ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থার প্রয়োজন। যা সঠিক সময়ে মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

‘প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হবে না’

আপডেট টাইম : ০২:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪