ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

সারাদেশে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

সিটিজেন প্রতিবেদকঃইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ১৩ অক্টোবর ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে।

ভারতে রপ্তানির প্রেক্ষিতে দেশের বাজারে ইলিশের দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। তবে ভারতে ইলিশ রপ্তানির প্রেক্ষিতে দেশের বাজারে ইলিশের দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে রপ্তানির অনুমোদন দিয়েছেন। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সারাদেশে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

আপডেট টাইম : ০২:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪