ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

কাদের সিদ্দিকী বলেন এরশাদ ছিলেন ব্যতিক্রম

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

রোববার এক শোক বার্তায় বঙ্গবীর বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক ক্ষমতা ছাড়ার পর পুনরায় রাজনীতি করতে পারেননি, এক্ষেত্রে এরশাদ ছিলেন ব্যতিক্রম।
কাদের সিদ্দিকী বলেন, তিনি শুধু রাজনীতিই করেননি জনগণের সমর্থন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বারবার নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ এক অপরিহার্য নাম।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

হুসেইন মুহম্মদ এরশাদ রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

কাদের সিদ্দিকী বলেন এরশাদ ছিলেন ব্যতিক্রম

আপডেট টাইম : ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯