ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি মহাসড়কে যানজট সৃষ্টি গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

ওবায়দুল কাদের সিঙ্গাপুর পৌঁছেছেন

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ:নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর পৌঁছেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বিকেল পৌনে ৬টায় (বাংলাদেশ সময়) তিনি সিঙ্গাপুরে পৌঁছান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ওবায়দুল কাদের।

আবু নাসের জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ফলোআপ চিকিৎসা করাবেন। এর আগে তিনি একই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে গত ১৫ মে দেশে ফিরেছিলেন।

তিনি জানান, তার সহধর্মিণী বেগম ইশরাতুননেসা কাদের তার সঙ্গে আছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু নাসার রিজভী সিঙ্গাপুরে আছেন।

১৭ জুলাই ওবায়দুল কাদেরের দেশে ফেরার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদের সিঙ্গাপুর পৌঁছেছেন

আপডেট টাইম : ১০:১৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯