ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

পথশিশু দিবস আজ

সিটিজেন প্রতিবেদকঃ জাতীয় পথশিশু দিবস আজ বুধবার। শিশুর সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর ২ অক্টোবর বাংলাদেশে দিবসটি পালিত হয়।

‘দ্য কোয়ালিটি স্টাডি অন চিলড্রেন লিভিং ইন স্ট্রিট সিচুয়েশনস ইন বাংলাদেশ ২০২৪’ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৩৪ লাখ পথশিশু রয়েছে। তারা দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।

বাংলাদেশে বর্তমানে পথশিশুর সংখ্যার কোনো সঠিক পরিসংখ্যান নেই। রাজধানীর অলিগলি থেকে শুরু করে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ বিভিন্ন বড় বড় সড়কের ধারে অসংখ্য পথশিশু লক্ষ করা যায়।

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার পথশিশু রয়েছে। পথই যাদের আবাস। পথেই যাদের বসবাস। জন্মের পর থেকেই যারা জীবন যুদ্ধের সঙ্গে পরিচিত। বড় হতে হয় অবহেলা আর বঞ্চনার মধ্য দিয়ে। এক টাকা দুই টাকার জন্য তারা পথচারীকে অনুরোধ করে নানাভাবে। কেউ কেউ আবার কাগজ কুড়ায়, ময়লা আবর্জনার মধ্যে থেকে বিভিন্ন প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তা বিক্রি করে জীবন ধারণ করে থাকে। রোদ, ঝড় বৃষ্টি কিংবা তীব্র শীত কোনো কিছু যেন তাদের ছুঁয়ে যায় না।

জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠন ‘ইউনিসেফ’ শিশু অধিকার বাংলাদেশে এসব পথশিশুকে নিয়ে কাজ করে আসছে। তবে পথ শিশুদের সুরক্ষায় ও অধিকার প্রতিষ্ঠায় এসব উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

পথশিশু দিবস আজ

আপডেট টাইম : ১২:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪