ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

ন্যায্যমূল্য নিশ্চিতে ধান সংগ্রহে ডিসিদের কার্যক্রম জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে জেলা প্রশাসকদের (ডিসি) কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা ধান কিনছি, এবার চার লাখ টন (বোরো) ধান কিনব। অথচ গতকাল পর্যন্ত এক লাখ ১৫ হাজার টন ধান কেনা হয়েছে। ওনারা (ডিসি) সাহায্য করছেন, সেটা আরও জোরদার করার জন্য এবং আমাদের লোকেরা যাতে আরও বেশি অ্যাকটিভ হয়, ডিসি সাহেবরা যাতে নির্বাহী অফিসারদের মাঠে নামিয়ে দিয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনতে পারেন, সে জন্য আমরা নির্দেশনা দিয়েছি।’

তিনি বলেন, ‘আরেকটি নির্দেশনা হলো, প্রত্যেক জেলায় আমাদের নিরাপদ খাদ্যের অফিস হবে। মানুষ যাতে ভেজালমুক্ত খাবার গ্রহণ করতে পারে, সে জন্য তাদের আরও কঠোর হওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি।’

এখন দেশের বিভিন্ন জেলায় বন্যা চলছে। আগামীকে কোনো খাদ্য সংকটের আশঙ্কা আছে কি না- জানতে চাইলে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কোনো সংকট নেই। আমাদের খাদ্যের পর্যাপ্ত মজুত আছে। খাদ্যগুদামে শুধু খাদ্যই নয়, ত্রাণও পর্যাপ্ত মজুদ আছে। যেকোনো অবস্থা মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।’

‘এখন ফসল নষ্ট হওয়ার কোনো অবকাশ নেই, মাঠে কোনো ফসল নেই। এখন ধান লাগানোর সময়।’

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় গোডাউন নির্মাণ ও নিরাপদ খাদ্যের অফিস করার প্রস্তাব দিয়েছেন ডিসিরা। এগুলো আমরা বানাব, আমরা প্রকল্প গ্রহণ করেছি।’

এই অধিবেশনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ও বিভাগীয় কমিশনররা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

ন্যায্যমূল্য নিশ্চিতে ধান সংগ্রহে ডিসিদের কার্যক্রম জোরদারের নির্দেশ

আপডেট টাইম : ০১:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯