ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

হয়রানিমূলক মামলা দায়ের করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদকঃস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিরীহ লোকদের হয়রানি বা ভয়ভীতি দেখানোর জন্য যারা মামলা করছে, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।

পুলিশ পুরোদমে কাজ করতে পারছে না বলে জনগণের মধ্যে গুঞ্জন রয়েছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা হয়েছে, সে অবস্থা থেকে অনেকটা উত্তরণ ও উন্নতি ঘটেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের মধ্যে একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে এমন কিছু নেই যে দু’চারদিনের মধ্যে এটা ঠিক করে দেব। তবে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের আরও কিছুদিন সময় দিতে হবে।

কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে না, সারের বিষয়েও বিরাট দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা তদন্ত করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এ বিষয়ে দু’একজনকে ইতোমধ্যে কাস্টাডিতে নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের কাছে তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আপনাদের কাছে এ ধরনের তথ্য থাকলে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য খুঁজে বের করার অনুরোধ করেন।

উপদেষ্টা এসময় জানান, ৫ থেকে ৭ আগস্ট কোনো সরকার ছিল না। সেসময় বেশিরভাগ অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছে।

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে মিডিয়ায় বিস্তারিত বলেছেন। ভারতের সঙ্গে এ সংক্রান্ত আমাদের চুক্তি রয়েছে। এ চুক্তিকে আমরা অবশ্যই অনুসরণ করব।

এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হয়রানিমূলক মামলা দায়ের করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ১০:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪