ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

রাষ্ট্রদূত হলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

নিজস্ব প্রতিবেদকঃ সিনিয়র সচিব পদমর্যাদায় আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য তাকে এ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।

মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনলাইন নিউজ পোর্টাল জাস্টনিউজবিডিডটকমের সম্পাদনার পাশাপাশি স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সদরদপ্তর ও হোয়াইট হাউজে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে নানা প্রশ্ন করতেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা নিয়ে প্রায় জাতিসংঘ ও হোয়াইট হাউজের প্রেস কনফারেন্সে প্রশ্ন করতেন তিনি।

এর আগে সাংবাদিকতায় সাহসী ভূমিকার কারণে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে ২০১৫ সালে দেশ ছাড়তে বাধ্য হন। মুশফিকুল ফজল আনসারী দ্বিতীয় মেয়াদের সরকারের সময় খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

রাষ্ট্রদূত হলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

আপডেট টাইম : ০২:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪