ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ছাত্রলীগ নেতা অভিকে ছাড়াতে থানায় বিএনপি নেতার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক ঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আসিফ আহম্মেদ অভিকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আটকের পর তাকে পুলিশের হাতে তাকে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ অক্টোবর) পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন অভি। এ সময় বিভাগের চেয়ারম্যান তাকে একটি রুমে তালাবদ্ধ করে রাখেন। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের অভিযোগ, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অভি প্রত্যক্ষভাবে জড়িত।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য প্রশাসনের কাছে দিয়ে তাদেরকে হয়রানি করেছে।

এছাড়া ছাত্রলীগের পদ ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভির বিরুদ্ধে অভিযোগ করে তারা।

জানা যায়,ছাত্রলীগের অভিকে ছাড়াতে প্রথমে সুনামগঞ্জ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মুন্না নামে একজন থানায় যায়। পরবর্তীতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীও সেখানে যায়।

এসময় নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন নিজে থানায় গিয়ে অভিকে ছাড়িয়ে দেওয়ার সুপারিশ করে।

এ বিষয়ে কোতোয়ালি থানায় ওসি মো. এনামুল হক বলেন, মুন্না নামে একজন এসে অভিকে ছাড়ানো জন্য বললে আমি তাদের সবাইকে চলে যেতে বলি। অভির নামে মামলা হয়েছে এবং আগের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ছাত্রলীগ নেতা অভিকে ছাড়াতে থানায় বিএনপি নেতার সুপারিশ

আপডেট টাইম : ০৪:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪