ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই, সীমাবদ্ধতা আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদকঃ ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই, তবে তাদের কিছু সীমাবদ্ধতা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার ব্রিগেড সম্পর্কে সবাই অবগত আছেন। তারা দেশ ও জাতির জন্য খুব ভালো কাজ করে আসছে। তাদের কিন্তু কোথাও কোনো ব্যর্থতা নেই। তারপরও তাদের কিছু সীমাবদ্ধ আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসের জনবল হয়তো আরও বাড়াতে হবে। দেশের প্রায় ৩২টা উপজেলায় আমাদের কোনো ফায়ার সার্ভিসের স্টেশন নাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ফায়ার স্টেশন করার চিন্তা ভাবনা করছি।তিনি বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের একটি একাডেমি করার জন্য জায়গা নেওয়া হয়েছে। জায়গাটিতে আমরা এখনো প্রশিক্ষণের জন্য উপযোগী করে তুলতে পারি নাই। এটা কত তাড়াতাড়ি করা যায় তা নিয়ে আলোচনা করছি। যত দ্রুত উপযোগী করা সম্ভব সেটা করব।

ফায়ার সার্ভিসকে আধুনিক করার বিষয়ে উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসকে আধুনিক করা হয়নি বিষয়টি এমন নয়। আমাদের অনেক আধুনিক প্রযুক্তি আছে। কিন্তু বিদেশিদের সঙ্গে যদি আপনি তুলনা করেন, তাহলে ওই হিসেবে কিছু ঘাটতি আছে। আমরাও কিন্তু আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছি। এর আগে ফায়ার সার্ভিসের আধুনিক বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই, সীমাবদ্ধতা আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪