ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সংস্কার কমিশনকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন

সিটিজেন প্রতিবেদকঃ প্রতিবেদকঃ ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকা‌রের গ‌ঠিত সংস্কার কমিশন চাই‌লে কারিগরি সহায়তা দি‌তে প্রস্তুত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন।

বুধবার (৩০ অ‌ক্টোবর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে সংস্কার কমিশনগুলোর প্রধানদের বৈঠক হয়।

বৈঠক শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে ব‌লেন, যদি কোনো কমিশনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, তারা তা দিতে রাজি আছে। এ ছাড়া লজিস্টিক সাপোর্ট দিতেও তারা আগ্রহী। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অন্তর্ভুক্তিমূলক সমাজের ওপর জোর দিয়েছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক বলেন, সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে আলোচনায় বৈষম্যহীন সমাজের কথা উঠে এসেছে। ধর্ম-বর্ণ-লিঙ্গ-জাতিগতসহ অন্যান্য বৈচিত্র্য নির্বিশেষে সম-অধিকারভিত্তিক অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথে বহুমুখী ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়ে আলোচনা হয়েছে।

ফলকার টুর্ক ঢাকা সফরের শেষ দিন সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দুই দিনের সফরে ঢাকায় আসেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সংস্কার কমিশনকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন

আপডেট টাইম : ০১:৪৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪