ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

বিমানবাহিনী প্রধান সস্ত্রীক যুক্তরাজ্যে

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছেন।

যুক্তরাজ্য বিমানবাহিনী প্রধান স্টিফেন হিলারের আমন্ত্রণে সরকারি এই সফরে তার সঙ্গে আরও একজন সফরসঙ্গী রয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যুক্তরাজ্য সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য দুদিন ‘দি চিফ অব দি এয়ার স্টাফস এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্সে অংশগ্রহণ করবেন। এ বছর কনফারেন্সের বিষয়বস্তু হচ্ছে ‘মাল্টি ডমেইন অপারেশনস ফর দি নেক্সট জেনারেশন এয়ার স্পেস।’এ কনফারেন্সে যোগদানের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য উপযোগী বিমানবাহিনী গঠনে সহায়ক হবে, যা ফোর্সেস গোল ২০৩০ অর্জনকে তরান্বিত করবে বলে আশা করা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনী প্রধান যুক্তরাজ্যের মার্শাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের প্রেসিডেন্ট স্যার মাইকেল মার্শাল এবং সিইও অ্যালিস্টার ম্যাকফির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা যায়। যুক্তরাজ্য সফর শেষে বিমানবাহিনী প্রধান আগামী ২০ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

বিমানবাহিনী প্রধান সস্ত্রীক যুক্তরাজ্যে

আপডেট টাইম : ১১:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯