ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকারঃ প্রধান উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে।

শনিবার (২ নভেম্বর) ‘জাতীয় সমবায় দিবস-২০২৪’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

ড. ইউনুস বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে অর্থনীতিকে গতিশীল করে গড়ে তুলতে সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজন।

সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে। সমবায় খাত দেশের দারিদ্র্যবিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ড. ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকার স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকারঃ প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ০১:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪