ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

শেখ হাসিনার পক্ষে সবাই, এটা ভালো লক্ষণ নয়’

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সবাই এখন শেখ হাসিনার পক্ষে, এটা ভালো লক্ষণ নয় বলে জানিয়েছেন,সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ’৭৫ এর আগেও এভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ছিল, তখন খুনিরা ঘাপটি মেরে ছিল। রাজনীতিতে এত নীরবতা ভালো লক্ষণ নয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ‘কারান্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ উপলক্ষে মঙ্গলবার ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, কামাল চৌধুরী, দিলীপ কুমার রায় প্রমুখ বক্তব্য দেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই তারা ছোবল মারবে। শেখ হাসিনার শত্রুর অভাব নেই। তাকে মারার জন্য এ পর্যন্ত ১৭ বার হামলা করা হয়েছে। আল্লাহর বিশেষ রহমত ছিল বিধায় তিনি এখনও আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা তার ছায়ায় আছি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কামরুল বলেন, আওয়ামী লীগের যে যেখানে আছেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। অতন্দ্র প্রহরীর মতো শেখ হাসিনাকে পাহারা দিতে হবে।

শেখ হাসিনার বন্দিদশার স্মৃতিচারণ করে কামরুল ইসলাম বলেন, যেদিন শেখ হাসিনাকে বন্দি করা হয়, সেদিন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরও জুলুম-নির্যাতন নেমে আসে। অনেক নেতা ঘরে থাকতে পারেননি, ঘুমাতে পারেননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

শেখ হাসিনার পক্ষে সবাই, এটা ভালো লক্ষণ নয়’

আপডেট টাইম : ১১:১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯