ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সেন্টমার্টিন নিয়ে পানি ঘোলা করা হচ্ছে: বন ‍উপদেষ্টা রিজওয়ানা

সিটিজেন প্রতিবেদকঃ সেন্টমার্টিন নিয়ে অহেতুক পানি ঘোলা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সেন্টমার্টিন রক্ষা ও পর্যটন একইসঙ্গে সমন্বয় করছে সরকার।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সেন্টমার্টিনে নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। আর ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারবেন।

এ সময় রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা ইস্যুতেও কথা বলেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, এটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির বক্তব্য দেওয়ার অধিকার আছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে এটা তাদের যৌক্তিক দাবি। সরকারও নির্বাচন চায়। তবে সরকার আগে সংস্কার করতে চায়, পাশাপাশি নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, শুধু মানবাধিকার নিয়ে কথা বললেই হবে না, বন্যপ্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।

বর্তমানে হাতি চলাচলের পথ যে অবস্থায় আছে তা খুবই অ্যালার্মিং বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা।

সম্প্রতি শিল্পকলায় ঘটা অপ্রীতিকর ঘটনা নিয়ে তিনি বলেন, সরকার কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়। এমন কাজ সমর্থন করে না সরকার। শিল্পকলায় ঘটে যাওয়া ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়টি শিল্পকলার মহাপরিচালক দেখছেন। সরকার এমন কাজ সমর্থন করে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সেন্টমার্টিন নিয়ে পানি ঘোলা করা হচ্ছে: বন ‍উপদেষ্টা রিজওয়ানা

আপডেট টাইম : ০৩:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪