ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মওলানা ভাসানী দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেনঃ রাষ্ট্রপতি

সিটিজেননিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। আজ রোববার (১৭ নভেম্বর) মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রোববার (১৭ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

মো. সাহাবুদ্দিন বলেন, দেশ ও জনগণের প্রতি গভীর ভালোবাসাই মওলানা ভাসানীকে জননেতায় পরিণত করেছে। তিনি ভারতীয় উপমহাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। ১৯১৯ সালে ব্রিটিশবিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়।

রাষ্ট্রপতি বলেন, মওলানা ভাসানী রাজনীতি করেছেন সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক-শ্রমিক ও সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণকে একতাবদ্ধ করতে তিনি অনন্য ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে ছাত্র নিহতের ঘটনার প্রতিবাদ করে মওলানা ভাসানী কারাবরণ করেন। স্বাধীনতা সংগ্রামেও রয়েছে তার অবিস্মরণীয় অবদান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন।

বাণীতে রাষ্ট্রপতি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মওলানা ভাসানী দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেনঃ রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪