ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়ে হবে কমিউনিটি পুলিশ

সিটিজেন প্রতিবেদকঃ ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে কমিউনিটি পুলিশ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা উন্নতি করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করছি। একই সঙ্গে আমাদের যারা অবসরপ্রাপ্ত পুলিশ যারা ট্রাফিকে কাজ করেছেন, অবসরপ্রাপ্ত আর্মি যারা ট্রাফিকে কাজ করেছেন, বিমান ও নৌবাহিনী অবসরপ্রাপ্ত যারা ট্রাফিকের কাজ করেছেন, এছাড়া অবসরে যাওয়া বিজিবি এবং আনসারের যারা ট্রাফিকে কাজ করেছেন তাদের নিয়ে কমিউনিটি পুলিশ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে।

কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কমিউনিটি পুলিশ গঠন করা হচ্ছে- এ বিষয়ে তিনি বলেন, ‌‘আপনারাই লিখছেন একটি শহরে ২৫ শতাংশ রাস্তা থাকতে হয়, আমাদের আছে ৭ শতাংশ। আমাদের গাড়ি-ঘোড়া কিন্তু দিন দিন বেড়েই চলছে। এই রাস্তা সেটা নিতে পারছে না।

তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিং আগেও ছিল এখন আমরা সেটাকে আবার নতুন করে আনছি। আমরা প্রাথমিকভাবে এটি ঢাকায় করতে চাচ্ছি।’

কেমন সংখ্যক অবসরপ্রাপ্ত কর্মচারীকে দায়িত্ব দেওয়া হতে পারে- এ বিষয়ে উপদেষ্টা বলেন, সংখ্যাটা আমরা নিরূপণ করিনি। সংখ্যা হয়তো চার-পাঁচশ’র মতো হতে পারে।

সভায় সনাতন ধর্মাবলম্বীদের আট দফা, বিশ্ব ইজতেমা, বিজয় দিবস, দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও ভুয়া মামলা, মাদক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়ে হবে কমিউনিটি পুলিশ

আপডেট টাইম : ০৪:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪