ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

যে লক্ষণে বুঝবেন প্রাক্তন জীবনে আবার ফিরতে চাচ্ছে

ফিচার ডেস্কঃ হঠাৎ করেই দেখলেন প্রাক্তন আপনাকে মেসেজ করছে, ফোন দিচ্ছেন। বিষয়টি নিয়ে আপনার নিশ্চয় খটকা লাগছে। তাহলে কি সে আপনার জীবনে আবার ফিরতে চাইছেন? একটু চোখ-কান খোলা রাখুন, কিছু লক্ষণ দেখলেই বুঝতে পারবেন।আপনি জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন। প্রাক্তনকে হয়তো সম্পূর্ণরূপে ভুলে যাননি। কিন্তু তার কথা খুব একটা মনেও পড়ে না। অতীত সবারই থাকে। কিন্তু সেই অতীতকে, অতীতের মানুষের স্মৃতি আঁকড়ে ধরে বর্তমানে ভালো থাকাটা কঠিন। বিশেষ করে যেকোনো প্রেমের সম্পর্কেই নিজের প্রাক্তনকে ভুলতে না পারা, বর্তমান সঙ্গীর সঙ্গে থেকেও প্রাক্তনের স্মৃতিতে ডুবে থাকার মতো সমস্যা একসঙ্গে দুজন মানুষকে অসুখী করে ফেলতে পারে।

জেনে নিন লক্ষণগুলো—

বন্ধুদের থেকে খবর নেওয়া: আপনার বন্ধুদের থেকে আপনার খবর নেওয়ার অর্থ সে আপনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। হঠাৎ করে আপনার বন্ধু বা আত্মীর পরিজনের সঙ্গে তার যোগাযোগ হলেই আপনার খবর নিচ্ছে। আপনি কেমন আছেন, কী করছেন, আপনার জীবনে কী চলছে—এই ধরনের খবর নিলে বুঝবেন প্রাক্তন আপনার জীবনে ফিরতে চাইছে।

সিঙ্গেল থাকা: ব্রেকআপের পর যদি মানুষটা সিঙ্গেল থাকে, বুঝবেন সে আপনাকে সত্যি তার জীবনে চায়। পাশাপাশি আপনার দেওয়া গিফট যদি সযত্নে রেখে দেয়, আপনাকে সম্মান দেয় এবং আপনি যাতে কষ্ট না পান, সেই মতো কাজ করা কিংবা আপনাকে খুশি রাখতে চাওয়া—এগুলোই বলে দেয় যে প্রাক্তন এখনও আপনাকে ভালোবাসে। সেই কারণেই আবার আপনার জীবনে ফিরতে চায়।

সোশ্যাল মিডিয়ায় স্টক করা: হঠাৎ করে দেখলেন আপনার প্রাক্তন আপনাকে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আনব্লক করে দিয়েছে। পাশাপাশি আপনার স্ট্যাটাস সিন করছে। নিয়মিত আপনার পোস্টে লাইক দিচ্ছে। এমনকী কমেন্ট করেছে মাঝেমধ্যেই। আপনি কখন কী পোস্ট করছেন, সব নজরে রয়েছে তার।

ক্ষমা চাওয়া: হঠাৎ করে আপনাকে টেক্সট করছেন তিনি। আপনাকে দেখা করার জন্য জোর করছেন। এমনকী নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইছেন। এমন কিছু হলে বুঝবেন আপনার প্রাক্তন আবার নতুন করে সম্পর্ক শুরু করতে চাইছে আপনার সঙ্গে। অতীতে যা কিছু ঘটেছে তা সব ভুলে আবার নতুনভাবে শুরু করতে চাইছেন সব কিছু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

যে লক্ষণে বুঝবেন প্রাক্তন জীবনে আবার ফিরতে চাচ্ছে

আপডেট টাইম : ০৬:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪