ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইডেনের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সিটিজেন প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে সহজে ব্যবসা করার বিষয়টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার চালাচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে আরও সুইডিশ বিনিয়োগকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস জানান, তার সরকার দুর্নীতি কমাতে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করতে এবং শ্রম আইন নিয়ে আইএলও কনভেনশন অনুমোদনের জন্য কাজ করছে।

এ সময় রাষ্ট্রদূত উইকস বলেন, তার সরকার ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক পদক্ষেপ যেমন- পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সিভিল প্রশাসনে পরিবর্তন আনার প্রচেষ্টাকে সমর্থন করে।

তিনি বলেন, এই রূপান্তর প্রক্রিয়ায় আপনি আমাদের পূর্ণ সমর্থন পাচ্ছেন।

সাক্ষাৎকালে তারা জুলাই-আগস্ট বিপ্লব, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ এবং নারীদের গণআন্দোলনে ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

প্রফেসর ইউনূস বলেন, তার সরকার নির্বাচন অনুষ্ঠানের আগে সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বিপ্লবের মূলমন্ত্র ছিল সংস্কার।

তিনি উল্লেখ করেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল হলেও বিভিন্ন গোষ্ঠীর উচ্চ প্রত্যাশা মোকাবিলা করা এখনো একটি চ্যালেঞ্জ।

প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যাশা মোকাবিলা করা একটি বড় কাজ। আমরা চেষ্টা করছি, তবে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছি।

সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইডেনের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আপডেট টাইম : ০৬:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪