ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

গ্রামীণ ব্যাংক-ইউনূস সেন্টার পরিদর্শনে কয়েক দেশের সামরিক উপদেষ্টা

সিটিজেননিউজ ডেস্কঃ বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তারা এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বর্ণাঢ্য কর্মজীবন ও বাংলাদেশের নোবেল বিজয়ের গল্পগাঁথা তুলে ধরেন।

পরে ইউনূস সেন্টার সফর শেষে সামরিক উপদেষ্টারা ঢাকার উত্তরায় অবস্থিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা নার্সিং কলেজের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। শেষে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

উল্লেখ্য, বুধবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন পর্ব শেষে প্রধান উপদেষ্টা বাংলাদেশে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে সামরিক উপদেষ্টারা এক ব্যতিক্রম অভিজ্ঞতা অর্জন করেন।

প্রতিরক্ষা উপদেষ্টারা গ্রামীণ ব্যাংক ও এর অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন ও প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

গ্রামীণ ব্যাংক-ইউনূস সেন্টার পরিদর্শনে কয়েক দেশের সামরিক উপদেষ্টা

আপডেট টাইম : ১১:১৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪