ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা

সিটিজেন প্রতিবেদকঃ প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা। এক্ষেত্রে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের।

বুধবার (১১ ডিসেম্বর) আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তায় এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, মঙ্গলবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি বৈঠক হয়েছে। বৈঠকে তিনি এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাবেন।

তিনি বলেন, যারা আবেদন করেছেন, ১৫ ডিসেম্বর-পরবর্তী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই পাসপোর্ট পাবেন। প্রথমে সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসীরা পাবেন। পরে যেসব দেশে চাহিদা বেশি, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এমআরপি দেওয়া হবে। তিন থেকে চার সপ্তাহের মধ্যেই সব সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, প্রচুর পাসপোর্ট ছাপানো হয়েছে। সরকার যে ব্যবস্থা নিয়েছে, তাতে আগামী দু-তিন বছরে আর কোনো সমস্যা হবে না।

উপদেষ্টা বলেন, পাসপোর্ট জটিলতা তৈরি হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে। তৎকালীন মন্ত্রী নিয়মবহির্ভূতভাবে পাসপোর্ট ছাপানোর কাজ তার এক পরিচিত কোম্পানিকে দেওয়ার চেষ্টা করেছিলেন। এ নিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়েছে। সেটি বাতিল করে দ্রুত সবকিছু সমাধান করতে কিছু দেরি হয়েছে। তবে আগামী ১৫ ডিসেম্বর থেকে পাসপোর্ট দেওয়া শুরু হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা

আপডেট টাইম : ০২:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪