ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মদিন আজ

সিটিজেন প্রতিবেদকঃ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। তিনি ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক দল ও বিভিন্ন সংগঠন।

মওলানা ভাসানীর জন্ম সিরাজগঞ্জে হলেও তার জীবনের বড় অংশ কেটেছে টাঙ্গাইলের সন্তোষে। তিনি কৈশোর-যৌবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন।

মওলানা ভাসানী দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য সারাজীবন আন্দোলন ও সংগ্রাম করেছেন। তিনি ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম।

১৮৯৭ সালে পীর সৈয়দ নাসীরুদ্দীনের সঙ্গে আসাম যান ভাসানী। ইসলামিক শিক্ষার উদ্দেশে ১৯০৭ সালে দেওবন্দ গিয়ে দুই বছর অধ্যয়নের পর আসামে ফিরে আসেন। ১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ময়মনসিংহ সফরে এলে তার ভাষণ শুনে অনুপ্রাণিত হন ভাসানী।

১৯১৯ সালে কংগ্রেসে যোগদানের পর খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে ১০ মাস কারাভোগ করেন তিনি। ১৯২৬ সালে আসামে প্রথম কৃষক-প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান ভাসানী। ১৯২৯ সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন করেন। এরপর থেকে তার নামের শেষে ভাসানী যুক্ত হয়। রাজনীতির পাশাপাশি সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন ভাসানী।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মদিন আজ

আপডেট টাইম : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪