ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

উত্তরা প্রেসক্লাব’র পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

উত্তরা সংবাদ দাতা ঃ মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত শহীদ ছাত্র- জনতার স্মরণে উত্তরা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
গতকাল রাত ১২ টা ১ মিনিটে উত্তরা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মাসুদ পারভেজ,সিনিঃ সহ-সভাপতি আওলাদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মানিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহাদ, সহ-সম্পাদক আরিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক স্বপন রানা, অর্থ সম্পাদক মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক চপল সরদার, সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরিক শিবলী,প্রচার সম্পাদক তানভীরসহ সিনিয়র নেতৃবৃন্দ ক্লাবের পক্ষ থেকে বীর সেনাদের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খান ও সিনিয়র সদস্য আশ্রাফ হোসেন ডালি, তরিকুল ইসলাম, রাজু আহমেদ ও মামুন খান ।
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ডাকে শুরু হয় যুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে ঐ বছর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। আমরা পেয়েছি মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা ও একটি মানচিত্র। দেশের অদম্যবীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এ বিজয় ছিনিয়ে এনে আমাদেরকে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন।
এ সময় উত্তরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ পারভেজ বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের গর্বিত মহান বিজয় দিবস। আজকের এ মহান দিনে আমি সে সব শহীদ বীর সেনা ও জুলাই-২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎস্বর্গকারী বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
আজকের এ দিনে আমি আরো গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব নির্ভিক বীর শহিদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি।
এ সময় তিনি স্বাধীনতার যুদ্ধে নিহত বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যে সব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- তাদের প্রতি রইল সশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

উত্তরা প্রেসক্লাব’র পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : ০৩:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪