ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

বিমসটেক এফটিএ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ঢাকা

সিটিজেন প্রতিবেদকঃ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে ঢাকা।

থাইল্যান্ডের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভার্চুয়লি অনুষ্ঠিত বিমসটেক সিনিয়র অফিসিয়ালস মিটিং (এসওএম) এর ২৪তম অধিবেশনে অংশ নিয়ে এ আহ্বান জানান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ব্লু ইকোনমিসহ বাণিজ্য ও বিনিয়োগ খাতের বিভিন্ন অগ্রগতির বিষয়ে সদস্য দেশগুলোকে অবহিত করেন। তি‌নি বিমসটেক ফ্রি ট্রেড এরিয়া (এফটিএ) ফ্রেমওয়ার্ক চুক্তির অধীনে ছয়টি চুক্তি চূড়ান্ত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিমসটেকের অভিন্ন লক্ষ্য, বিশেষ করে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি সব সদস্য রাষ্ট্রের প্রতি সমর্থন ও সহযোগিতা দেওয়ার অনুরোধ জানান।

তিনি আঞ্চলিক সমৃদ্ধির জন্য বিমসটেকের অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য সদস্য দেশগুলোর কাছ থেকে নতুন করে অঙ্গীকারের আহ্বান জানান।

বৈঠকে বিমসটেকের অপারেশনাল মেকানিজম এবং সিদ্ধান্ত গ্রহণের কাঠামো পর্যালোচনা করা হয়। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, সংযোগ, নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনসহ বিভিন্ন খাতে চলমান বিভিন্ন উদ্যোগের বিষয়ে অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

প্রতিনিধিরা আঞ্চলিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা আলোচনাকালে অর্থনৈতিক সংহতি, জনগণের সঙ্গে জনগণের আদান-প্রদানের জন্য আঞ্চলিক সংযোগ বাড়ানোর প্রচেষ্টা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর অগ্রগতি তুলে ধরেন।

বৈঠকে বিমসটেকের জন্য আর্থিক কাঠামো এবং প্রশাসনিক অগ্রাধিকারগুলো বিবেচনা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

বিমসটেক এফটিএ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ঢাকা

আপডেট টাইম : ০৯:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪