ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : পরিবেশ উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও উন্নয়ন একে অপরের পরিপূরক। তাই উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।DEVTHON 5.0 এ তরুণদের অংশগ্রহণ দেখে আমি আশাবাদী যে তারা আগামীর পরিবেশবান্ধব উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।

পরিবেশ উপদেষ্টা আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর স্বাধীনতা অডিটোরিয়ামে আজ DEVTHON 5.0 এর চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি এবং টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তোলে এবং তাদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব- উল আলম।
DEVTHON 5.0 এর পাঁচটি পর্ব—ইন্টারন্যাশনাল কনফারেন্স, কেইস কম্পিটিশন, শর্ট ডকুমেন্টারি, ক্যারিয়ার এক্সপো এবং ডেভটক—তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব প্রদর্শনের সুযোগ করে দেয়। কেইস কম্পিটিশনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘Doh Mahino Mein Paisa Double’ চ্যাম্পিয়ন এবং শর্ট ডকুমেন্টারি বিভাগে বিইউপির টিম ‘Slytherin’ প্রথম স্থান অর্জন করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : পরিবেশ উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪