ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

গণতন্ত্রকে মুক্ত করার জন্য বিএনপি রাস্তায় নেমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলন শুরু হয়েছে, নেত্রীকে (খালেদা জিয়া) মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফিরব। ইতোমধ্যে বিএনপি রাস্তায় নেমেছে। রাস্তার এ আন্দোলনকে বেগবান করার জন্য বরিশালে আমরা সমাবেশ করেছি। আজ সমাবেশ হবে চট্টগ্রামে, ২৫ তারিখে হবে খুলনায় এবং পর্যায়ক্রমে সব বিভাগে হবে। এরপরে সব জেলায় সমাবেশ করা হবে।

শনিবার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ভাবতে কষ্ট হয়। যে নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের এরিস্টটল, বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতী মানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। যিনি বাংলাদেশের গণমানুষের কাজ করার জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, নারী শিক্ষা ক্ষেত্রকে অনন্য স্থানে নিয়ে গেছেন। যিনি এ দেশের মেহনতী মানুষ কৃষকদের জন্য কাজ করেছেন ক্ষমতার বাইরে থেকেও এবং সেই দেশনেত্রীকে বন্দি করে রেখেছে একটি মিথ্যা বানোয়াট মামলায় তথা কথিত বিচারের নামে একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে।

ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং এ সরকারের অত্যাচার যারা সহ্য করেছেন তাদের জন্য ইতোমধ্যে বিএনপি রাস্তায় নেমেছে। নেত্রীকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফিরব।

তিনি বলেন, শিক্ষকরা পেটের তাগিদে রাস্তায়, সাংবাদিকদের চাকরির নিশ্চয়তা নেই, শ্রমিকের শ্রমের মূল্য নেই। আদালতে গিয়ে বিচারকের সামনে সন্ত্রাসীরা খুন করছে -এ দেশে পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, আইন-শৃঙ্খলা সবকিছু ভেঙে পড়েছে। এ দেশে স্বাভাবিক কোনো নির্বাচন হয় না। জাতীয় সংসদ নির্বাচন, পৌরসভা, উপজেলাসহ কোনো নির্বাচনই স্বাভাবিকভাবে হয় না।

বিএনপির এ নেতা বলেন, আজ দেশে ধর্ষণের যেন উৎসবে পরিণত হয়েছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমার মা-বোনেরা কেউ রেহাই পাচ্ছে না। ঘর থেকে বের হতে পারছে না নিরাপত্তার অভাবে। এ দেশে মহিলা পরিষদ যেগুলো সংগঠন আছে এক সময় তারা একটা ধর্ষণের জন্য সারাদেশ তোলপাড় করেছে কিন্তু দুঃখের বিষয় হলো এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

দুদু বলেন, আসুন শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নয়; এ দেশে একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য রাস্তায় নামি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদেরর সঞ্চালনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সংগঠনের মহাসচিব ড. মমতাজ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, কৃষক দলের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গণতন্ত্রকে মুক্ত করার জন্য বিএনপি রাস্তায় নেমেছে

আপডেট টাইম : ০২:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯