ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

নকল তুষার বানিয়ে পর্যটক আকর্ষণের চেষ্টা, ক্ষমা চাইল চীনের এক পর্যটন কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক: তুলা এবং সাবান পানি দিয়ে তুষার তৈরি করার জন্য ক্ষমা চেয়েছে চীনের একটি পর্যটন কেন্দ্র এবং সাময়িকভাবে পর্যটন কেন্দ্রটি বন্ধও করে দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশের চেংডু শহরতলিতে নতুন খোলা পর্যটন অঞ্চল চেংডু স্নো ভিলেজ ৮ ফেব্রুয়ারি কৃত্রিম তুষারপাতের জন্য ক্ষমা চেয়েছে।

চীনের সিচুয়ান প্রদেশের ‘চেংডু স্নো ভিলেজে’  ঘটে এই ঘটনা । গ্রামটি তাদের উইচ্যাট অ্যাকাউন্টে এক পোস্টে জানায়, মূলত জানুয়ারির শেষ দিকে লুনার নববর্ষের ছুটির সময়টিতে উষ্ণ আবহাওয়ার কারণে সত্যিকারের বরফ তেমন না পড়ায় তারা পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আনতে কৃত্রিমভাবে তুষার ঢাকা পরিবেশ তৈরি করেছিল। তুলা কিনে এবং সাবান-পানি দিয়ে নকল তুষার তৈরি করা হয়।

উইচ্যাটে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, তুলার আস্তরনে ঢেকে রাখা হয়েছে গ্রামটির বাড়ি-ঘরের ছাদ এবং গাছপালার কিছু অংশ। এতে প্রত্যাশিত ফল তো হয়ইনি। উল্টো গ্রামটি ভ্রমণে যাওয়া পর্যটকদের মনে এই নকল বরফ খারাপ প্রভাব ফেলেছে। তারা প্রতারিত হয়েছেন বলে বোধ করার কথা জানিয়েছেন। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভুয়া বরফ। সমালোচনার ঝড় উঠেছে।

স্যোশাল মিডিয়ায় একজন লিখেছেন, বাড়ি-ঘর, গাছপালাগুলো দূর থেকে দেখে ঘন তুষারের আস্তরনে ঢাকা মনে হলেও কাছে গেলেই দেখা যায় আসলে তা নকল, তুলার তৈরি বরফ!

ওদিকে, চীনা স্যোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে এক পর্যটক বলেছেন, আমি প্রতারিত বোধ করছি। আমার বুদ্ধিমত্তাকে অপমান করা হয়েছে।

আরেক স্যোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, তুষারবিহীন এক তুষার গ্রাম। বর্তমান ইন্টারনেটের যুগে পর্যটন এলাকাগুলোকে সততা বজায় রেখেই প্রচার চালাতে হবে। ভুয়া বিজ্ঞাপন দেওয়া এবং প্রতারণা এড়িয়ে চলতে হবে। নাহলে তারা নিজেরই নিজেদের পায়ে কুড়াল মারবে।

স্যোশাল মিডিয়ায় এমন বিরূপ প্রতিক্রিয়ার মুখে পরে পর্যটন এলাকা থেকে কৃত্রিম বরফ সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি নকল বরফের জন্য গভীর দুঃখ প্রকাশ করে তুষার গ্রাম। পরে সেখানকার পর্যটন কেন্দ্রটি বন্ধও করে দেওয়া হয়।

তথ্যসূত্র: রয়টার্স

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

নকল তুষার বানিয়ে পর্যটক আকর্ষণের চেষ্টা, ক্ষমা চাইল চীনের এক পর্যটন কেন্দ্র

আপডেট টাইম : ০২:০২:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫