ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পরে গেছে- আমিনুল হক

হাফসা উত্তরা : দেশে নির্বাচিত সরকার না থাকায় দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,নির্বাচনের মধ্য দিয়েই দেশের সকল ষড়যন্ত্র নসাৎ হয়ে যাবে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর খিলক্ষেতের ৪৩ নং ওয়ার্ড ও উত্তরখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন,বিগত ১৫ বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি।মানুষ ভোট দিতে চায়। তাই অন্তবর্তী সরকারের কাছে আহবান থাকবে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করুন। যাতে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেই নির্বাচন জরুরি মন্তব্য করে তিনি বলেন,নির্বাচিত সরকার ছাড়া দেশে সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করা সম্ভব না।
তাই দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে হলে নির্বাচনের বিকল্প নেই।

সংষ্কার ও স্বৈরাচারের বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন,স্বৈরাচারের বিচার আমরাও চাই, এদেশের মানুষও চায়। তবে একটি গোষ্ঠী সরকারের ভিতরে থেকে ক্ষমতার মোহে পরে গেছে। ক্ষমতা ধরে রাখতেই তারা নতুন করে যড়যন্ত্র করছে। তবে ক্ষমতার মোহে স্বৈরাচার হবার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে।

এসময় তার সঙ্গে ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,মোঃ আকতার হোসেন প্রমুখ।
মোঃ জাকির হোসেন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পরে গেছে- আমিনুল হক

আপডেট টাইম : ০৮:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫