ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভিজিএফের ৯৯ বস্তা চাল উদ্ধার, আটক — ২ জন ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও :ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় একটি গোডাউন থেকে প্রায় ৯৯ বস্তা (২৯৫০ কেজি) ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ। ঈদ উপলক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে দুস্থ ও গরিব মানুষের মাঝে ১০ কেজি করে বিশেষ ভিজিএফের চাল বরাদ্দ করেছে খাদ্য মন্ত্রণালয়। সরকারের বরাদ্দ এই চাল নিয়ে বিভিন্ন জায়গায় কারসাজির অভিযোগ পাওয়া যাচ্ছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেবু লালের হাস্কিং মিলের গোডাউনে অভিযান চালিয়ে এ চাল জব্দ করে পুলিশ। এ সময় চাল কালোবাজারির সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রানীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের আদের বকসের ছেলে নুর আলম (৫৫) ও বলিদ্বারা গ্রামের সেবুলাল রায়ের ছেলে অনুপ রায় (২৬)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আরও জানান, আসামিদেরকে এদিনই রাত ৯টায় ঠাকুরগাঁও জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভিজিএফের ৯৯ বস্তা চাল উদ্ধার, আটক — ২ জন ।

আপডেট টাইম : ০৪:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫