ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৭১ এর ন্যায় ২৪ যোদ্ধারাও পাবে সকল সুবিধা: মোস্তাফিজ সেগুন

হাফসা (উত্তরা) ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের যেমন সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে , সেই রকম সুযোগ-সুবিধা দেওয়া হবে জুলাই ২৪-এ অভ্যুত্থানের সকল যুদ্ধাদের।
আজ ইফতার মাহফিলে এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন।

আজ শুক্রবার (২৮ মার্চ) উত্তরা ৪নং সেক্টর বাংলাদেশ ক্লাব লিমিটেডে জুলাই অভ্যুত্থানে শহিদ, আহত ও তাদের পরিবারের সাথে ইফতার আয়োজনে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে একাত্তরকে যেভাবে মূল্যায়ন করা হয়েছে চব্বিশের অভ্যুত্থানে আহত ও নিহত সকল যোদ্ধাদেরও একইভাবে মূল্যায়িত করা হবে।

এ সময় জুলাই অভ্যুত্থানের নিহত শহিদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছয় মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখনো বিচার কাজ কিছুই হয়নি। যারা আমাদের ভাই-সন্তানদের মারলো, তাদের বিচার না হলে এই জাতি কখনোই কলঙ্কমুক্ত হবে না বলে মন্তব্য করেছেন তারা।
জুলাই অভ্যুত্থানের নিহত ২৫টি শহিদ পরিবারের শতাধিক সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ উত্তরা পূর্ব থানার পুলিশ প্রশাসন। আয়োজকদের পক্ষ থেকে সকল শহিদ পরিবারদের ঈদ উপহার বিতরণ করা হয়। শহিদ পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন, জুলাই ২৪ শহিদ পরিবার সোসাইটির সভাপতি গোলাম রহমান ও সহ-সভাপতি মোহাম্মদ আবুল হাসানসহ সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট নাজমুল হোসেন ভূইয়া। উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের নারী কমিশনার রাবেয়া আলম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৭১ এর ন্যায় ২৪ যোদ্ধারাও পাবে সকল সুবিধা: মোস্তাফিজ সেগুন

আপডেট টাইম : ১১:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫