ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, বন্ধুত্বের আড়ালে ১০ হাজার টাকা ও অটোভ্যানের জন্য হত্যা, ২ ঘাতক গ্রেফতার, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা পিবিআই পুলিশ। পিরোজপুর নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা/দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত ধামইরহাটে মেয়েকে ধ/র্ষণের চে/ষ্টায় বাবা গ্রে/ফ/তার ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই

১১ দফা দাবিতে নৌযান ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) শ্রম অধিদফতরের বৈঠকে নৌযান শ্রমিকরা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রথমেই বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম যাত্রীবাহী নৌযানের ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। পরে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শুক্কুর মাহমুদ সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।’

বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকরা। বুধবার সকাল থেকে কোনো লঞ্চ সদরঘাট ছেড়ে যায়নি। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এর পরিপ্রেক্ষিতে দুপুরে রাজধানীর শ্রম অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বসেন নৌযান শ্রমিকরা। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে মিটিং শেষ হওয়ার আগেই যাত্রীবাহী নৌযানের ধর্মঘট স্থগিত করা হয়।

নৌযান শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে- প্রত্যেক শ্রমিককে মালিকের পক্ষ থেকে পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বুক দেয়া; সামাজিক নিরাপত্তার জন্য জীবন বীমা করা; নৌপথে সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করা, সরকারি ব্যবস্থাপনায় প্রভিডেন্ট ফান্ড করা, খোরাকি ভাতা দেয়া, কর্মকালীন মৃত্যু হলে মৃত ব্যক্তির পরিবারকে ১০ লাখ টাকা দেয়া, ভারতগামী জাহাজের ল্যান্ডিং পাস দেয়া, সমুদ্র ভাতা, মাস্টার ড্রাইভারদের ইনচার্জ ভাতা, মাস্টার ড্রাইভার পরীক্ষার অনিয়ম দূর করা, মেরিন কোর্টের হয়রানি বন্ধ করা।

এসব দাবি আদায়ে এর আগেও কয়েক দফা ধর্মঘটে গিয়েছিলেন নৌযান শ্রমিকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

১১ দফা দাবিতে নৌযান ধর্মঘট স্থগিত

আপডেট টাইম : ১০:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯