ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

নারায়ণগঞ্জের পৌরসভাসহ ২৯৫ স্থানে ভোট চলছে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভাসহ জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদের মোট ২৯৫ স্থানে ভোট চলছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ১১টি জেলা পরিষদে চেয়ারম্যান বাদে অন্য পদে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে, নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভায়, ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ২৭৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে কাঞ্চন পৌরসভায়, চট্টগ্রাম সিটির ১৭ নম্বর ওয়ার্ডে এবং ৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। বাকিগুলোতে ব্যালটে ভোট নেয়া হচ্ছে।

ইভিএমের বিষয়ে ইসি সচিব মো. আলমগীরের বক্তব্য, ‘ব্যালট পেপারে ভোট হলে কেউ তা ছিনিয়ে নিয়ে পারে। ইভিএমে সে সুযোগ নেই। যার ভোট তাকেই দিতে হবে, অন্য কারও দেয়ার সুযোগ নেই।’

এ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/ প্রতিষ্ঠান/ সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন সাধারণ ছুটি রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

নারায়ণগঞ্জের পৌরসভাসহ ২৯৫ স্থানে ভোট চলছে

আপডেট টাইম : ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯