ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

পার্লামেন্ট ভেঙে দিলো সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় নির্বাচন এগিয়ে আসায় সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিয়েছে সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী লরেন্স উওংয়ের সঙ্গে পরামর্শের পর সোমবার পার্লমেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট থারমান শানমুগারত্মম। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হবে দেশটিতে।

দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে ১৯৬৫ সাল থেকে ক্ষমতায় আছে পিপলস অ্যাকশন পার্টি (প্যাপ)। অর্থাৎ ১৯৬৫ সাল থেকে এ পর্যন্ত হওয়া প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছে প্যাপ। ব্যাপক জনপ্রিয়তা এবং  সামনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী দলের অনুপস্থিতিই এই সাফল্যের রহস্য।

দলটি কত ব্যবধানে জিতবে— সেই প্রশ্ন উঠতেই পারে। কারণ সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে জয়ী হলেও বিগত নির্বাচনের তুলনায় সেবার প্যাপের ফলাফল বেশ নেতিবাচক ছিল।

তাছড়া গত প্রায় ১ যুগ ধরে ধীর গতিতে হলেও সিঙ্গাপুরে বিরোধী রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটছে। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ১০টি আসন জিতেছিল বিরোধীরা যা দেশটির রাজনৈতিক ইতিহাসের একটি রেকর্ড। এর আগে কখনও কোনো নির্বাচনে আসন জয়ের ক্ষেত্রে দু’অঙ্ক ছুঁতে পারেনি বিরোধীরা।

তাছাড়া এবারের নির্বাচন সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স উওংয়ের জন্য একটি বড় পরীক্ষা। কারণ, ২০২৪ সালের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী লি সেইন লুং পদত্যাগ করার পর এতদিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সরকার চালাচ্ছিলেন লরেন্স।

৭৩৫ দশমিক ৭ বর্গকিলোমিটার আয়তনের দেশ সিঙ্গাপুরের জনসংখ্যা ৬০ লাখ ৪০ হাজার। দেশটির পার্লামেন্ট ‘পার্লামেন্ট সিঙ্গাপুর’ এককক্ষ বিশিষ্ট আইনসভা এবং এর মোট আসনসংখ্যা ১১৫টি।

সূত্র : রয়টার্স

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

পার্লামেন্ট ভেঙে দিলো সিঙ্গাপুর

আপডেট টাইম : ০৬:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫