ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের এক সপ্তাহ পর সোমবার প্রাণহানির নতুন এই তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

গত ২৮ এপ্রিল বেলুচিস্তান প্রদেশের নোশকি জেলার একটি স্থানে ট্যাঙ্কার বিস্ফোরণের এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দিন নোশকির একটি মার্কেটের কাছে জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে যায়। পরে সেই ট্যাঙ্কারে আগুর ধরে যায়। এ সময় ট্যাঙ্কার থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহের জন্য লোকজন জড়ো হন। এর এক পর্যায়ে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

এই ঘটনায় ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য করাচির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ হাসান মেনগাল এএফপিকে বলেছেন, ‘‘ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে।’’

বেলুচিস্তানের সরকার বলেছে, বিস্ফোরিত ট্যাঙ্কারে ইরান থেকে চারাচালানকৃত তেল পাচার করছিল একটি চক্র। ট্যাঙ্কারটি বিস্ফোরণে চালক-সহ ১৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। আহতদের মধ্যে অনেকের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। উল্টে যাওয়া ট্যাঙ্কারটি মেরামতের সময় আগুন ধরে যায়।

দেশটির কর্মকর্তারা বলেছেন, করাচিতে নিয়ে যাওয়া বেশিরভাগ আহত ব্যক্তির শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। নিহতদের ১৬ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি তিনজনের মরদেহ এখনও কোয়েটায় রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

আপডেট টাইম : ০৫:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫