ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

উত্তরায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

হাফসা উত্তরা): রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল ১০টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের আয়োজনে “ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধ” শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি হেড কোয়ার্টার্স-এর যুগ্ম-পুলিশ কমিশনার মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড কোয়ার্টার্স-এর অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার (এডিসি) ফারজানা ইয়াসমিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ইভানা তালুকদার।

পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন বলেন,
ইভটিজিং, কিশোর গ্যাং এবং নারীর প্রতি সহিংসতা বর্তমান সমাজের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কিশোর বয়সী শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও আইনগত সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় পেলে চলবে না। না;বলা শিখতে হবে, কখনো কখনো শিক্ষকদেরকে ও না বলতে হবে। শারীরিক বা মানসিক কোনো সমস্যা হলে আমাদেরকে বলতে হবে, শিক্ষকদের বলতে হবে, অথবা পরিবারকে জানাতে হবে। ভয় পেয়ে মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। রাস্তায় যদি কোন কিছু দেখে ভয় পাও বা কেউ তোমাদেরকে ভয় দেখায় তখন সেটা নিয়ে চুপ করে থাকলে হবে না প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তোমাদের মাঝে আমি লিফলেট এবং নাম্বার দিয়ে যাব তোমরা অবশ্যই সবাই তোমাদের ফোনে নাম্বারটি সেভ করে রাখবে, প্রয়োজন হলে আমাদের কে জানাবে, প্রতিবাদ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এক প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বব্যাপী প্রতি তিনজন নারীর মধ্যে একজন তাঁর জীবদ্দশায় সহিংসতার শিকার হন। বাংলাদেশেও নারীরা পারিবারিক, সামাজিক ও ডিজিটাল পরিসরে শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের শিকার হচ্ছেন।

এ সময় উত্তরা হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত-প্রিন্সিপাল ইভানা তালুকদার নারীর প্রতি সহিংসতার বিভিন্ন রূপ তুলে ধরেন। যৌন হয়রানি, ধর্ষণ, নারী পাচার, এসিড নিক্ষেপ, শিক্ষা থেকে বঞ্চনা, স্বামীর নির্যাতন, অনলাইনে ব্ল্যাকমেইল ও হুমকি প্রদান ইত্যাদি বিষয়ে তিনি আলোচনায় তুলে আনেন।

তিনি আরো বলেন, আমি তোমাদের পাশে আছি যে কোন ধরনের সমস্যা হলে আমাকে জানাবে।

এসময় সচেতনতা মূলক লিফলেট বিতরণের মাধ্যমে
সভায় শিক্ষার্থীদের বিভিন্ন আইনের বিষয়ে অবহিত করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

উত্তরায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫