ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

ঈদে বাসের অগ্রিম টিকিট আজ থেকে বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে পরিবহন কোম্পানিগুলো।

আগামী ১১ বা ১২ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে।

সংগঠনটির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ সিটিজেন নিউজকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে। বৈঠকে আজ সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রি শুরু হয়েছে।

খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে।

রমেশ চন্দ্র ঘোষ জানান, বরাবরের মতো এবারও সরকার নির্ধারিত দামেই টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রি মনিটরিং করা হবে। কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সেজন্য বাস কোম্পানিগুলোকে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন, প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ জুলাই। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে পাঁচটি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

ঈদে বাসের অগ্রিম টিকিট আজ থেকে বিক্রি শুরু

আপডেট টাইম : ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯