ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

জার্মানিতে ছুরিকাঘাতে আহত ১৮, নারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ১৮ জন মানুষকে এলোপাথাড়ি কুপিয়েছেন ৩৯ বছর বয়সী এক নারী। ঘটনাটি ঘটেছে জার্মানির প্রধান বিমানবন্দর শহর হামবুর্গে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

শুক্রবার শহরের সেন্ট্রাল রেলস্টেশনে এই ঘটনা ঘটে।

হামবুর্গ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই নারী একাই হামলা চালিয়েছেন। শুক্রবার গ্রেফতারের পর পুলিশ হেফাজতে রাখা হয় তাকে। শনিবার আদালতে হাজির করার কথা।

শুক্রবার এক বিবৃতিতে হামবুর্গ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “ওই দিন সকালের দিকে হামবুর্গ সেন্ট্রাল স্টেশনে ওই নারী প্রবেশ করেন এবং নির্বিচারে অর্থাৎ সামনে যাকেই পেয়েছেন, তাকেই লক্ষ্য করে হামলা চালিয়েছেন। আমরা তাকে গ্রেফতার করেছি এবং এ ঘটনার তদন্ত শুরু করেছি। আপাতত আমাদের হাতে এর বেশি তথ্য নেই। তদন্তের পর এ ব্যাপরে আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারব।”

হামলাকারী নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি হামবুর্গ পুলিশ। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জার্মান শাখা আরটিএলকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী জার্মান নাগরিক এবং প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এই হামলার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।

সূত্র: সিএনএন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

জার্মানিতে ছুরিকাঘাতে আহত ১৮, নারী গ্রেফতার

আপডেট টাইম : ০২:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫