ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকের শাহাদাত, যা সবার জন্য কষ্টদায়ক, তাতে ইরানি জাতি ও তাদের পরিবারের প্রতি অভিনন্দন, সমবেদনা ও শোক জানাচ্ছি। আশা করছি, সর্বশক্তিমান আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দেবেন এবং তাদের পবিত্র আত্মাগুলোকে তার বিশেষ করুণায় আচ্ছাদিত করবেন।

আর আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, বড় ত্রুটি করেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে (দখলদার ইসরায়েল) অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ। ইরানি জাতি শহীদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না, তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং দেশের কর্মকর্তারা ও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছেন।

আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আজ দেশের বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল ও ব্যক্তি থেকে একই ধরনের বার্তা জারি করা হয়েছে। সবাই মনে করছেন যে, আমাদের অবশ্যই ঘৃণিত ও নিকৃষ্ট সন্ত্রাসী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আল্লাহর ইচ্ছায় আমরা শক্তিমত্তার সাথে কাজ করবো এবং তাদের কোনো ছাড় দেওয়া হবে না। নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে। ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে, তারা আঘাত করেছে এবং এখানেই তা শেষ হয়ে গেছে। না, তারা শুরু করেছে এবং তারা যুদ্ধের সূচনা করেছে।

তিনি বলেন, ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করেছে, তা থেকে তাদের অক্ষত অবস্থায় বের হওয়ার সুযোগ দেবো না।  ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে। ইরানি জাতি আমাদের সাথে আছে, সশস্ত্র বাহিনীর সাথে আছে এবং আল্লাহর ইচ্ছায় ইসলামি প্রজাতন্ত্র ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করবে। প্রিয় দেশবাসী, এটা জেনে রাখুন এবং নিশ্চিত থাকুন এক্ষেত্রে কোনো ত্রুটি করা হবে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: খামেনি

আপডেট টাইম : ০৯:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫