ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অধিকার বিষয়ক সেমিনারের আয়োজন

হাফসা উত্তরা  : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় তথ্য অধিকার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোঃ সাফিকুর রহমান।
আজ ২৬শে জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় এটি অনুষ্ঠিত হয়। এভিয়েশন খাত নিয়ে কাজ করা সাংবাদিকবৃন্দের পাশাপাশি বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সেমিনারে উপস্থিত ছিলেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক উদ্বোধনি বক্তব্যে আগত সাংবাদিকদের সেমিনারে অংশগ্রহণের জন্য ধন্যবান জানান। উক্ত সেমিনারে তথ্য অধিকার আইন, আইনের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, সংশ্লিষ্ট বিধি ও প্রবিধি এবং এসবের বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে বক্তব্য প্রদান করেন বিমানের প্রধান তথ্য প্রদানকারী কর্মকর্তা মহাব্যবস্থাপক জনসংযোগ জনাব এ.বি.এম. রওশন কবীর এবং উপ-মহাব্যবস্থাপক লিগ্যাল অ্যাফেয়ার্স জনাব মোঃ আল মাসুদ খান।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিমান সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয়। বিমান ও গণমাধ্যমের মধ্যে ইতিবাচক সহযোগিতা এবং জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে আশা প্রকাশ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অধিকার বিষয়ক সেমিনারের আয়োজন

আপডেট টাইম : ০৮:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫