ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর

হাফসা উত্তরা ঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” ভিত্তিক একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেলে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আয়োজিত এক বর্ণাঢ্য লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ আর ফ্যাসিবাদী শাসন চায় না। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি অন্যায়ের বিচার বাংলার মাটিতেই হবে।”

উৎসবমুখর পরিবেশে লিফলেট বিতরণ কর্মসূচি
উত্তরা আজমপুরের আমির কমপ্লেক্স থেকে জমজম টাওয়ার পর্যন্ত অনুষ্ঠিত লিফলেট বিতরণ কর্মসূচিতে উত্তরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এস এম জাহাঙ্গীর আরও বলেন, “এই ৩১ দফা কেবল বিএনপির রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি একটি জাতীয় পুনর্জাগরণের রূপরেখা। রাষ্ট্র সংস্কারে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোবারক দেওয়ান, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জুলহাস পারভেজ, আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নূরু, তুরাগ থানা বিএনপির নেতা আলমাস আলী এবং ৫২ ও ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও ঢাকা-১৮ আসনের আওতাভুক্ত সকল থানা ও ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন।

রাষ্ট্র মেরামতের ৩১ দফা
উল্লেখ্য, গত বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার এবং মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” ঘোষণা করেন। এতে বিচার বিভাগের স্বাধীনতা, রাজনৈতিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা ও জনঅংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর

আপডেট টাইম : ০৭:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫