ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন

হাফসা উত্তরা : ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসলে এই ৩১ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।”

শুক্রবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরের বড় মসজিদের সামনে ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ এবং পরে উত্তরখান থানার কাচকুড়া বাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “৩১ দফার মধ্যে দেশের জনগণের কথা বলা আছে, আছে শহীদ পরিবারের কথা, আছে গণতন্ত্র ও স্বাধীনতার কথা। এই দফাগুলো সব দলের, সব মানুষের কথা। তাই এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার।”

আফাজ উদ্দিন বলেন, “বর্তমানে দেশে ষড়যন্ত্র চলছে, একটি মহল নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না। মানুষ এখন ভোট দিতে চায়। দীর্ঘ ১৫ বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ আজ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায়।”

তিনি জানান, “লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের ফলপ্রসূ বৈঠকের পর জনগণের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে — এমন প্রত্যাশায় দেশের সব রাজনৈতিক দল প্রস্তুত রয়েছে।”

আফাজ উদ্দিন অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কালবিলম্ব না করে দ্রুত নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করুন। বিএনপি কখনো রাতের অন্ধকারে জোর করে ক্ষমতায় যেতে চায় না। আমরা জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠন করতে চাই।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করে আসছে। এসময় অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন, কারো বিরুদ্ধে দায়ের করা হয়েছে মিথ্যা মামলা।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “উত্তরা-১৮ আসনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমাদের আন্দোলনের ভিত্তি শান্তিপূর্ণ, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা কঠোর।”

উক্ত কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা ও উত্তরখান থানা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে কর্মীরা স্থানীয় দোকানপাট, হাট-বাজার ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন

আপডেট টাইম : ০৮:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫