ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

শিশু ধর্ষণ ও সহিংসতামুক্ত নিরাপদ শৈশবের দাবি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ শনিবার শিশু ধর্ষণ ও সহিংসতামুক্ত নিরাপদ শৈশবের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শহীদ মিনারের সামনে বিকেল সোয়া ৫টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসএসসির ৯৯তম ব্যাচ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশে শিশু ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। অন্যদিকে অপরাধের ধরন আরও নৃশংস ও বর্বর হচ্ছে। বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে গত এপ্রিল পর্যন্ত বাংলাদেশে ২৯০ শিশু ধর্ষণ হয়েছে। যা গত বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি।
বক্তারা বলেন, আমরা প্রবল উদ্বেগ থেকে ১৯৯৯ সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, তারা ফেসবুকভিত্তিক গ্রুপ ‘এসএসসি ৯৯’ এর মাধ্যমে মানববন্ধন করে একত্রিত হওয়ার উদ্যোগ নেই। আমরা আমাদের পরিবার ও শিশুসন্তানদের নিয়ে মানববন্ধনে অংশগ্রহণের মধ্য দিয়ে সারাদেশে নিরাপদ পরিবেশ ও শিশু অধিকার রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার অনুরোধ করছি।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল মহিজ। তিনি বলেন, আমরা সারাদেশে শিশু ধর্ষণ, সহিংসতা-নির্যাতন বন্ধের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের মূল স্লোগান হলো, নিরাপদ পরিবেশ নিরাপদ অধিকার। শিশু নির্যাতন আর নয়, দ্রুত বিচারের মাধ্যমে এর সমাধান চাই।

মানববন্ধন থেকে ‘পশুর কাছে মানুষের পরাজয় হতে পারে না’, ‘শিশু নির্যাতন বন্ধ করো ‘, ‘সোনার বাংলাদেশ দিনে দিনে বাড়ছে দায়, শিশু ধর্ষণের প্রতিকার চাই’, ‘নারী ও শিশুর ওপর ঘরে-বাইরের নির্যাতন বন্ধ করো’, ‘শিশুর নিরাপদ জীবন চাই বিচারহীনতার সুযোগ নাই’, ‘আজকের শিশু আগামীর দিনের উজ্জ্বল ভবিষ্যৎ’- এমন বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

শিশু ধর্ষণ ও সহিংসতামুক্ত নিরাপদ শৈশবের দাবি

আপডেট টাইম : ০৯:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯