ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আট হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক, স্ত্রী পলাতক

হাফসা  : উত্তরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতার কৃত মাদক কারবারি নাম আনোয়ার হোসেন আনা (৪২)। এ সময় আনোয়ারের স্ত্রী জরিনা বেগম পালিয়ে যায়।
আজ শনিবার বিকাল ৪.৩০ মিনিটের সময় উত্তরা বিভাগের উপ- পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন,গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ৪০ মিনিটে উত্তরা পশ্চিম থানার একটি চৌকস দল উত্তরা ১২ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) সাদ্দাম হোসেন।

তারা একটি নীল রঙের টয়োটা প্রভক্স (ঢাকা মেট্রো-গ ২৩-৩৩৪১) গাড়িকে থামিয়ে তল্লাশি চালায়।  তল্লাসি চালিয়ে গাড়ির চালক আনোয়ার হোসেন ওরফে আনা (৪২) এর কাছ থেকে উদ্ধার করা হয় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
পুলিশ তাকে ঘটনাস্থলেই আটক করে থানায় নেওয়া হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

আটক আনোয়ার হোসেনের স্থায়ী ঠিকানা মানিকদী বাজার, ক্যান্টনমেন্ট থানা, ঢাকা। বর্তমানে সে জামতলা, কাওলা বাজার এলাকায় বসবাস করে।
উত্তরা পশ্চিম থানার পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদক, মারামারি- ছিনতাইসহ ডিএমপির বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় সে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি।

আনোয়ার হোসেনের স্ত্রী জরিনা বেগম পলাতক রয়েছেন। তিনিও ডিএমপির খিলগাঁও ও রমনা থানায় তিনটি মাদক মামলার আসামী। জরিনা বেগমের বিরুদ্ধেও ওয়ারেন্ট রয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম আরো বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার দেওয়া তথ্য অনুযায়ী মাদক চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করে ধরার চেষ্টা চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আট হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক, স্ত্রী পলাতক

আপডেট টাইম : ০৯:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫