ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

১১টি সংস্কার কমিশনের ১৬টি প্রস্তাব বাস্তবায়ন হয়েছে, ৮৫টি করা হচ্ছে

সিটিজেন প্রতিবেদক: ক্ষমতা গ্রহণের পর দুর্নীতি দমন, জনপ্রশাসন সংস্কার কমিশনসহ মোট ১১টি কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। সবগুলো সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এসব প্রতিবেদনে থাকা আশু বাস্তবায়নযোগ্য ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া, ৮৫টি সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, ১১টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়ন করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সে বিষয়ে আজকে তথ্য উপস্থাপন করা হয়েছে। আইন উপদেষ্টা ১২১টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করেন। তার মধ্যে ১৬টি বাস্তবায়ন করা হয়েছে, ৮৫টি বাস্তবায়ন করা হচ্ছে, ১০টি আংশিক বাস্তবায়ন করা হচ্ছে এবং আরও ১০টি বাস্তবায়নযোগ্য কিনা— তা বিবেচনা করা হচ্ছে।

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা : অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৩ আগস্ট
এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। দুপুরে এ বৈঠক শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন।

এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টার প্রবেশ উপলক্ষে সচিবালয়জুড়ে বাড়ানো হয় নিরাপত্তা। ১ নম্বর গেইট ছাড়া বাকি সবগুলো গেট বন্ধ ছিল। দর্শনার্থী প্রবেশও নিষিদ্ধ ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

১১টি সংস্কার কমিশনের ১৬টি প্রস্তাব বাস্তবায়ন হয়েছে, ৮৫টি করা হচ্ছে

আপডেট টাইম : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫