ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

খাল দখলকারী ও ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: খাল দখলকারী ও ভূমিদস্যুদের কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, খাল দূষণ ও দখলের ঘটনায় সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় শুভাঢ্যা খাল খনন ও সুরক্ষা কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, একসময় এই খালটি সচল এবং প্রবাহমান ছিল। কিন্তু ভূমিদস্যুরা দখল করে এটিকে ময়লার ভাগাড়ে পরিণত করেছে। আর কিছুদিন গেলে এই খালটি ফিরে পাওয়া যেত না। ভূমিদস্যুরা এটিকে রাস্তায় পরিণত করত।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে খাল দিয়ে মানুষ যাতায়াত করত এবং বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত পানি প্রবাহিত হতো, সেই খালটিকে আজ ভূমিদস্যুরা দখল ও দূষণ করে সর্বনাশ করেছে। যারা এই নির্দেশনা মানবে না, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

খাল দখলকারী ও ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫