ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। কারণ, তরুণ প্রজন্ম যে কষ্ট ও ত্যাগ স্বীকার করেছে, তার প্রতি সম্মান রেখেই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি।

আজ বুধবার বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে ইডেন মহিলা কলেজ অডিটোরিয়ামে জুলাই-আগস্ট আন্দোলন স্মরণে মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে নিহত ১০ তরুণ-তরুণীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা বলেন, এই পরিবারগুলোর সন্তানরা ছিল গুণী ও অপার সম্ভাবনাময়। আমরা তাদের জীবনের গল্প শুনে জেনেছি, কীভাবে তারা নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছিল এবং দেশের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার প্রত্যয় নিয়েছিল। বাবা-মা কষ্ট করে সন্তানদের বড় করেছেন। আজ সেই সন্তানরা ফ্যাসিবাদী শক্তির গুলিতে প্রাণ হারিয়েছে। কিন্তু তাদের অকাল মৃত্যুই আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার প্রেরণা দিচ্ছে।

তিনি বলেন, করোনাকালে কিংবা ডেঙ্গু মোকাবিলায়, এমনকি ধান কাটার মৌসুমেও তরুণ স্কাউটরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। রক্তদান, চিকিৎসাসেবা, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে মাঠে গিয়ে কৃষকের কাজেও তারা সহায়তা করেছে। ভিডিওতে আমরা দেখেছি, গুলির মুখে দাঁড়িয়েও এরা মানবতার কাজ করে গেছে। এরা সত্যিকারের মানবতার দূত।

চৌধুরী রফিকুল আবরার বলেন, প্রতিদিন সকালে কাজের উদ্দেশ্যে বের হলে দেয়ালে লিখন আমাদের স্মরণ করিয়ে দেয় যে, তরুণ প্রজন্মের চাহিদা কী ছিল। তারা কী ধরনের বাংলাদেশ চেয়েছিল। সেই বাংলাদেশ যেন আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি। যারা দেশের জন্য জীবন দিয়েছে বা অঙ্গহানি স্বীকার করেছে, তাদের ত্যাগকে শ্রদ্ধা জানিয়েই আমাদের দায়িত্ব পালন করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা

আপডেট টাইম : ০৩:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫